পরিবারের কাছে প্রয়াত কোচ জাকির পাওনা বুঝিয়ে দিলো বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালস দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহাবুব আলী জাকি। তবে সিলেটে একটি ম্যাচ শুরুর আগেই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে সেখান থেকেই তার জীবনের ইতি ঘটে, যা ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া ফেলে।