‘বাজে ফর্ম নয়, পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি দুবের’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে ব্যয়বহুল স্পেল করেছেন শিভম দুবে। এরপরও তার পাশে দাঁড়িয়েছেন ভারতের বোলিং কোচ মরনে মর্কেল। তার বিশ্বাস, প্রয়োজন হলে দুবে এখনো দলের জন্য কার্যকর কয়েক ওভার দিতে পারেন। ৪ মার্চ মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুবের বোলিং নিয়ে বিস্তারিত কথা বলেছেন মর্কেল।