সাউথ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়
টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের। কিন্তু আগের ম্যাচে ভারতকে হারানো আত্মবিশ্বাস সাথে নিয়ে শেষ ম্যাচটা জিততে চেয়েছিলেন মাহমুদউল্লাহরা। কিন্তু জেপি ডুমিনির বিধ্বংসী ব্যাটিংয়ের পর ব্যাটিং ধসে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস শেষ করেছে মাহমুদউল্লাহর দল।