ডিপিএলের আরও ৪ রাউন্ডের সূচি প্রকাশ
শুরুতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম ৩ রাউন্ডের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় রাউন্ডের খেলা শেষ হচ্ছে ১০ মে। এবার চতুর্থ থেকে সপ্তম রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। শনিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ মে থেকে শুরু হবে চতুর্থ রাউন্ডের খেলা। আর সপ্তম রাউন্ড শেষ হবে ২৩ মে।