নিশিতার অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যাট হাতে ২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে বিপদমুক্ত করেছিলেন নিশিতা আক্তার নিশি। পরবর্তীতে বল হাতে নিয়েছেন দুই উইকেট। নিশিতার অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অধিনায়ক সাদিয়া আক্তারের ত্রিশোর্ধ্ব ইনিংসে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।