পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ইশমা তানজিম, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা ভালো শুরু পেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে বাংলাদেশের হাল ধরে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। অধিনায়কের ব্যাটেই শেষ পর্যন্ত একশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। স্বল্প পুঁজি নিয়েই বাংলাদেশকে জেতানোর কাজটা করেছেন সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা।