কানাডার সদস্যপদ স্থগিত, একই টেস্টে ব্যবহার হবে ২ রঙের বল
গুরুতর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে ক্রিকেট বোর্ড পরিচালনা ও আর্থিক তদারকি সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে কানাডা বোর্ডের অর্থায়ন স্থগিত করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি আলোক-স্বল্পতার কারণে টেস্ট ম্যাচ বাধাগ্রস্ত হওয়ার সময় কমাতে লাল বলের পাশাপাশি গোলাপি বল ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।