এপিএলের ড্রাফটে তানজিদ
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন এক হাজারের বেশি ক্রিকেটার। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলেও জানা গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের ৮ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। সাকিব আল হাসানের সঙ্গে সেই তালিকায় আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।