অবশেষে পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া
একসময় অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো উইল পুকোভস্কিকে। কিন্তু একের পর এক কনকাশন থামিয়ে দিয়েছে তার ক্যারিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় নিতে বাধ্য হওয়া এই ব্যাটার এবার মাথায় আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন।