ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে খেলবেন কুলদীপ
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার প্রথমে ওয়ান ডে কাপে পাঁচটি ম্যাচ খেলবেন। এরপর সেপ্টেম্বরে রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হেডিংলিতে ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামবেন।