অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা পুরষ্কার পাচ্ছে বাংলাদেশ
২১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ।