ব্যস্ত সূচির কারণে কম্বল-বালিশ নিয়ে মাঠেই ঘুমাতে চান টার্নার
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুলতান সুলতান্স। কিন্তু ম্যাচ জয়ের পরেও স্বস্তিতে থাকার সুযোগ নেই মুলতানের ক্রিকেটারদের। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে আবারো মাঠে নামতে হবে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে। পিএসএলে টানা খেলার এই ধকলে ক্লান্ত হয়ে উঠেছেন মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার। এমনটা চলতে থাকলে মাঠেই ঘুমিয়ে পড়তে হবে বলেও রসিকতা করেন এই অস্ট্রেলিয়ান।