শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে ৪ উইকেট দরকার ভারতের
সোনাল দিনুশার সেঞ্চুরি ও পাসিন্দু সুরিয়াবান্দারার ৯২ রানের লড়াইয়ে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল। তবে চতুর্থ দিনের শেষ সেশনে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নিয়েছে ভারত। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে ২১৩ রানে পিছিয়ে থেকে ফলোঅনে নামা স্বাগতিকেরা এখন এগিয়ে মাত্র ১৬ রানে।