ইংল্যান্ডের টেস্ট দলের ফিল্ডিং কোচের দায়িত্বে সারা টেলর
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলের দায়িত্বে ব্যস্ত থাকায় সাময়িকভাবে নতুন মুখ পেয়েছে দলটি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক নারী ক্রিকেটার সারা টেলর। ৩৭ বছর বয়সী এই সাবেক উইকেটরক্ষক বেন স্টোকসদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে দায়িত্ব পালন করবেন।