মুস্তাফিজ-আফ্রিদি জুটি দেখার অপেক্ষায়, লাহোরের মালিক
এবার একই সময়ে আয়োজন হবে আইপিএল এবং পিএসএল। সবকিছু ঠিক থাকলে সেই সময় আইপিএলেই খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। ডিসেম্বরে আইপিএলের নিলাম থেকে এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সাম্প্রদায়িক উগ্রবাদিদের হুমকির মুখে এই পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।