রিশাদ-আলিসের স্পিনে ১৮২ রানে অল আউট সাউথ আফ্রিকা
দুর্দান্ত স্পিনে সাউথ আফ্রিকা ‘এ’ দলের টপ অর্ডার গুঁড়িয়ে দেন তিন উইকেট নেওয়া আলিস ইসলাম। স্বাগতিকদের ব্যাটিংয়ের বাকিটা ধসিয়ে দিয়েছেন আরেক স্পিনার রিশাদ হোসেন। ডানহাতি লেগ স্পিনার নিয়েছেন ৪ উইকেট। আলিস ও রিশাদের সাত উইকেটে ১৮২ রানে অল আউট হয়েছে সাউথ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে জিততে হলে ১৮৩ রান করতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।