আবারও নেপালের ওয়ানডে দলের নেতৃত্বে লামিচানে
ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এনেছে নেপাল। অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে আবারও অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পুরুষদের প্রিমিয়ার কাপ সামনে রেখে সোমবার দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে এই পরিবর্তনের কথা জানায় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।