মালিকানা দিয়ে হলেও গম্ভীরকে কলকাতায় ফেরাতে বলছেন ললিত মোদি
চার ম্যাচ খেলেও এবারের আইপিএলে জয়ের দেখা পায়নি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত আসরের দুর্দশা এবারের আসরে যেন ফিরে এসেছে আরো ভয়াবহরূপে। এমন অবস্থায় কলকাতার দায়িত্বে সাবেক অধিনায়ক ও পরামর্শক গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন আইপিএলের প্রথম চেয়ারম্যান লোলিত মোদি। গম্ভীরকে ফিরিয়ে আনতে দলের মালিকানার অংশসহ তাদের সামর্থ্যের সবকিছু 'টোপ' হিসেবে দিতে বলছেন মোদি।