ভালো ক্রিকেট খেলা শান্তকে কৃতিত্ব দিচ্ছেন আব্বাস
নাজমুল হোসেন শান্ত যখন সেঞ্চুরি করেছেন মুমিনুল হক তখন পঞ্চাশ ছুঁয়েছেন। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ১০১ রানের ইনিংসের পুরোটা নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন মুমিনুল। দিনের খেলা শেষে তাই বাঁহাতি ব্যাটারের ওমন ইনিংসের প্রশংসা করে গেলেন তিনি। প্রতিপক্ষের পেসার মোহাম্মদ আব্বাসও প্রশংসা করলেন ভালো ক্রিকেট খেলা শান্তর। নিজেদের সবটা নিংড়ে দেওয়ার পরও বাঁহাতি ব্যাটারকে থামাতে ঘাম ছুটেছে সফরকারীদের। আব্বাস তাই ওমন ইনিংসের জন্য শান্তকেই কৃতিত্ব দিচ্ছেন।