সুথারের ১০ উইকেট, গলে ভারতের বড় জয়
ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা অনেকটা সময় ধরে প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু লাঞ্চের পর মানভ সুথারের বিধ্বংসী স্পেল সেই প্রতিরোধ দ্রুত ভেঙে দেয়। আর তাতেই গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। এই ম্যাচে একপর্যায়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন সুতার।