সুথারের ঘূর্ণিতে অল আউট শ্রীলঙ্কা, বড় লিডে ভারত
গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে সনাল দিনুশার অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল শ্রীলঙ্কা। তবে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ভারত। শুরুতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কাকে পথ দেখান দিনুশা ও নিরোশান ডিকওয়েলা। ষষ্ঠ উইকেটে দুজনের ১৪৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত মানব সুথার ও রবীন্দ্র জাদেজার স্পিনে ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৭৮ রানে পিছিয়ে আছে তারা।