বুমরাহর চোট নিয়ে লক্ষ্মণের এক্সিলেন্স সেন্টারের মুখোমুখি আগারকার
জসপ্রীত বুমরাহ চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যাওয়ার পর ভারতের জাতীয় নির্বাচক কমিটি ও বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচকদের ধারণা ছিল, নির্ধারিত সময়ের মধ্যেই বুমরাহ সুস্থ হয়ে ফিরবেন। তা না হওয়ায় এক্সিলেন্স সেন্টারের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।