বিশ্বকাপ মাতিয়ে আবারো র্যাঙ্কিংয়ের শীর্ষে মুনি
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার বেথ মুনি আবারও উঠে এসেছেন আইসিসির নারী টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরা হওয়ার পুরস্কার জেতার পর সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন।