৪৫০ কোটিতে বেঙ্গালুরু কিনেছিলাম দেখে সবাই হেসেছিল: বিজয় মাল্য
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১৬ হাজার ৭০৬ কোটি রুপিতে বেঙ্গালুরুর মালিকানা পেয়েছে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন এই ফ্র্যাঞ্চাইজি রেকর্ড দামে বিক্রি হতেই চুক্তি নিয়ে এবার মুখ খুললেন দলের প্রথম কর্ণধার বিজয় মাল্য। ২০০৮ সালে ৪৫০ কোটি রুপিতে ফ্র্যাঞ্জাইজিটি কেনায় যারা হাসাহাসি করেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কটাক্ষ করেন অর্থপাচারের মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী।