পিএসএলে পেশাওয়ারের হয়ে খেলবেন তানজিদও
কদিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন শরিফুল ইসলাম। পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তারকা পেসার। শরিফুলের পর পিএসএলে দল পেলেন তানজিদ হাসান তামিমও। বাঁহাতি ওপেনারও খেলবেন পেশাওয়ারের হয়ে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন তানজিদ নিজেই।