পর্তুগালের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার হেনরিকস
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার ময়েজেস হেনরিকস। জন্মভূমি পর্তুগালের হয়ে খেলতে চলেছেন তিনি। আগামী আগস্টে অনুষ্ঠিতব্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকে।