সিপিএল খেলার এনওসি পেলেন না নূর
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলার কথা ছিল নূর আহমেদের। তবে তরুণ এই রিস্ট স্পিনারকে অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফলে সিপিএলের এবারের মৌসুমে খেলা হচ্ছে না তার।