পাকিস্তান এখন হাসির পাত্র: নাসের হোসাইন
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বিপর্যয়ের পর নানা কারণে সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকান্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। টানা দুই টেস্টে হারের পর পিসিবি যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে পাকিস্তানের ক্রিকেটকে আরও হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তার।