শান্ত বাইরে চুপচাপ, কিন্তু মাঠে খুবই আগ্রাসী: সুজন
নাজমুল হোসেন শান্ত মাত্র দ্বিতীয় বাংলাদেশি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছেন। এর আগে এই কীর্তি ছিল শুধু খালেদ মাহমুদ সুজনের। কাকতালীয়ভাবে বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক শান্তর ক্যারিয়ারের শুরুতে মেন্টর হিসেবে পেয়েছিলেন সুজনকে। এমনকি ২০২৩ সালে শান্তকে অধিনায়ক করার পেছনেও বড় অবদান ছিল সুজনের।