‘ক্যাপ্টেনস কার্ডে’ কী কী সুবিধা পাবেন বাংলাদেশের অধিনায়করা
স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের নাম উচ্চারণ করলেও ‘ক্যাপ্টেনস কার্ড’ নিতে মঞ্চে এলেন না কেউ। উপস্থাপক জানালেন, পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে কার্ডটি। পরবর্তীতে ‘ক্যাপ্টেনস কার্ড’ নিতে মঞ্চে এলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু থেকে বর্তমান সময়ের লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।