রোহিতের প্রতিভায় সন্দেহ নেই, সংশয় শুধু প্রস্তুতি নিয়ে: স্টিভ ওয়াহ
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ভারতের জার্সিতে শুধু ওয়ানডেতেই দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরবর্তী বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তবে সেই বিশ্বকাপে রোহিতকে দেখা যাবে কি না, তা নিয়ে এখনই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ। তার মতে, বয়স ৪০ ছুঁইছুঁই হলেও রোহিতের প্রতিভা নিয়ে সংশয় নেই; আসল বিষয় হবে বিশ্বকাপ পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখতে তার শতভাগ প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রম।