‘পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি’
টি-টোয়েন্টি বিশ্বকাপে গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। ভারত ম্যাচ বর্জন করায় পাকিস্তানকে বড় অঙ্কের জরিমানা করতে পারে আইসিসি। পাশাপাশি নিষেধাজ্ঞাও দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে এমন তথ্য। তবে এহসান মানি জানান, সরকারের নির্দেশ মানলে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি।