হোপ-জোসেফকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম। তবে পেসার আলজারি জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে দলের সাদা বলের অধিনায়ক শাই হোপকে। ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে হবে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে থাকা বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিরিজটি।