বাংলাদেশের বিপক্ষে ‘সবুজ উইকেট’ চান না বোর্ডার, এড়াতে চান বিপর্যয়
বাংলাদেশ সিরিজের জন্য পূর্ণশক্তির ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সামনে ব্যস্ত মৌসুম থাকার পরেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্কদের মত তারকা পেসারদের দলে রেখেছে অজিরা। বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল খেলানোর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। একই সঙ্গে ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য ফেরাতে বাংলাদেশ সিরিজে পেস বোলিং সহায়ক উইকেট বানানো উচিৎ হবে না বলেও জানিয়েছেন তিনি।