নাহিদ যেন বাজে ডেলিভারিও ১৫০ কিমি গতিবেগে করে, প্রত্যাশা ডোনাল্ডের
মিরপুর টেস্টের পঞ্চম দিনের বিকাল। ৪৬ ওভার পুরোনো বলটা ১৪৬ কিলোমিটারের বেশি গতিতে অফস্টাম্পের বেশ বাইরে পড়ে রিভার্স সুইং করে উড়িয়ে নিয়ে গেল পাকিস্তান ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প। সেই টেস্টের শেষ বিকালে নাহিদ রানার দুর্দান্ত স্পেলটার প্রতীকী হয়ে আছে এই উইকেটটি। পেস বোলিংয়ের কঠিনতম শিল্প রিভার্স সুইংটাও এমন প্রায় দেড়শ কিলোমিটার গতিতে করা যায় সেটাই দেখালেন নাহিদ। নাহিদের গতি নিয়ে বিশ্ব ক্রিকেটে হৈচৈ পড়ে যাওয়াটাও তাই স্বাভাবিক।