২৫ কোটির গ্রিনকে নিচের দিকে নামাতে মানা করছেন ফিঞ্চ
কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ইনিংস খেলেও এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি আসরের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। দলে যোগ দেওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তার পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও।