মাঠে বসে ফ্রিতে পাকিস্তান সিরিজ দেখার সুযোগ দিল বিসিবি
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। দুই দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। দুই দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য কারো অজানা নয়। এবার ভারতের এই প্রভাব বিস্তার নিয়ে খোলামেলা কথা বলেছেন সাউথ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার। তার মতে বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের পেছনে তাদের বাণিজ্যিক ও প্রশাসনিক শক্তিই প্রধান ভূমিকা রাখছে। পাশাপাশি সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট জিতলেও বৈশ্বিক শক্তির ভারসাম্যে কোনো পরিবর্তন আসেনি বলে দাবি তার।
লম্বা সময় ধরে ভারতের ২০ ওভারের দলে জায়গা পাচ্ছেন না লোকেশ রাহুল। ২০২২ সালের নভেম্বরের পর এই সংস্করণের ভারত দলে আর দেখা যায়নি এই ওপেনারকে। সম্প্রতি নিজের এই অনুপস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সেরা একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই একাদশের অধিনায়ক করা হয়েছে পেশোয়ার জালমিকে শিরোপা জেতানো বাবর আজমকে। তবে, ফাইনাল সহ টুর্নামেন্ট জুড়েই আলোচনায় থাকলেও এই একাদশে জায়গা হয়নি পেশোয়ারের বাংলাদেশী পেসার নাহিদ রানার।
চলতি বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখে ইতিহাস গড়া ভারত এখন আইসিসি মেন্স টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশও সুখবর পেয়েছে। র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে জায়গা করে নিয়েছে টাইগাররা। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে বার্ষিক হালনাগাদে।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয় পেয়েছে। সিরিজ জুড়ে দারুণ খেলে সিরিজ সেরা হয়েছেন চামারি আতাপাত্তু। এই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। তিন ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১১৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন চারটি উইকেটও।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ছয় উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২৯ রানের বড় লক্ষ্য তাড়া করে আট বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। তবে পুরো ম্যাচজুড়েই আলোচনায় ছিল ভারতের পেসার জসপ্রিত বুমরাহর একটি ভুল।
১৪ মৌসুম পর জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু টুর্নামেন্টে মুম্বাইয়ের সাফল্য যেন সেটুকুই। একের পর এক ম্যাচ হেরে টেবিলের তলানিতে নেমে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সাথে যোগ হয়েছে ড্রেসিংরুমে তারকা খেলোয়াড়দের মধ্যকার দ্বন্দ্বের গুঞ্জন। অফফর্মে থাকা অধিনায়ক হার্দিক পান্ডিয়া সবশেষ ম্যাচে মাঠে না নামায় সেসব গুঞ্জন আরো ডালপালা মেলে। নিয়মিত অধিনায়কের না থাকার কারণ হিসেবে অন্তর্বর্তী অধিনায়ক সূর্যকুমার যাদব অসুস্থতাকে সামনে আনলেও এখনও পরিষ্কার করে কিছু জানায়নি মুম্বাই।
গত মৌসুমে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ব্যাটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই সেই আসরে ব্যর্থ হবার পর এবারের আসরে পান্তের ওপর প্রত্যাশা ছিল আরো বেশি। কিন্তু এবারেও দল আছে পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থানে। ব্যাট হাতেও ব্যর্থ লক্ষ্মৌ অধিনায়ক। তবুও এই ব্যাটারের ওপর আস্থা হারাতে রাজি নন লক্ষ্মৌর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। উল্টো, নিজের কথা না ভেবে দলের জন্য ছাড় দেবার মানসিকতার জন্য পান্তের প্রতি মুগ্ধ এই কোচ।
দীর্ঘদিন পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন অলি রবিনসন। আসন্ন ঘরের মাঠের মৌসুমকে সামনে রেখে নিজের সেরা ছন্দ দেখাতে প্রস্তুত বলেই মনে করছেন ইংল্যান্ডের এই পেসার।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় আট বল হাতে রেখেই, যেখানে বড় অবদান রাখেন সাউথ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।