ইতিহাস গড়তে ২৩ বলে বাংলাদেশের যুবাদের প্রয়োজন মাত্র ১ রান। ততক্ষণে আনন্দের বন্যা বয়ে গেছে বাংলার হাটে-বাজারে, মাঠে প্রান্তরে কিংবা বাংলার প্রতিটি ঘরে ঘরে। সাত-সমুদ্র, তেরো নদী পেরিয়ে সাউথ আফ্রিকার মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপের সুবাস ছড়িয়ে গেছে ১৮ কোটি মানুষের বাংলাদেশে।