মাস দুয়েক আগে শ্রীলঙ্কাতে বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তেল, গ্যাস, বিদ্যুৎ, খাবারের জন্য হাহাকার করছিল দেশটির জনগণ। দেশের মানুষ যখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তখন এশিয়া কাপ জিতেছিল দাসুন শানাকার দল। হতাশায় ডুবে থাকা মানুষের মাঝে স্বস্তি বয়ে এনেছিল সেই ট্রফি। শানাকারা দেশে ফেরার পর উৎসবে মেতেছিল পুরো শ্রীলঙ্কা।