ভারতের ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অবশিষ্ট কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। এ কারণে দুবাইয়ের রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারি করানোর ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অবশিষ্ট কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। এ কারণে দুবাইয়ের রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারি করানোর ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। এই লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সেই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা।
বাংলাদেশের বদলে যাওয়া পেস বোলিংয়ের ‘পোষ্টারবয়’ হয়ে উঠেছেন নাহিদ রানা। লাইন লেংথের সঙ্গে গতিময় বোলিংয়ে সবার নজর কেড়েছেন তরুণ এই পেসার। নাহিদকে নিয়ে সবার আগ্রহটা তাই একটু বেশিই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেমন পেসারদের নিয়ে করা প্রশ্নের বেশিরভাগই ছিল নাহিদ কেন্দ্রিক। এবার বাংলাদেশের তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, রমিজ রাজারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এক ঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। যদিও তাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।
একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত হলেও অনেকটা হারিয়ে যেতে বসেছিল তিন দলের ৫০ ওভারের সিরিজটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৬ বছর পর ত্রিদেশীয় সিরিজ ফেরায় পাকিস্তান। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন, পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামি উল হক।
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে। আজ বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি হতো না, হারলেও বড় কোনো অপ্রাপ্তি থাকতো না। তবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকুর রহিমের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
আয়োজক পাকিস্তানের বিদায়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরুতেই রঙ হারিয়েছে। একই গ্রুপ থেকে আগে আগে বিদায় নিয়েছে বাংলাদেশ দলও। বাদ পড়ার পর এই দুই দলই আগামীকাল মাঠে নামছে। রাওয়ালপিন্ডির এই ম্যাচটি টুর্নামেন্টে কার্যত কোনো ভূমিকাই রাখে না। তবুও এটিকে 'গুরুত্বপূর্ণ ম্যাচ' বলছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ।
তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। স্কোর বোর্ডে পর্যাপ্ত রান থাকলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দিতে পারেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হারলেও নিজেদের কাজটা ঠিকই করে গেছেন বাংলাদেশের পেসাররা। একটা সময় স্পিনারদের নিয়ে দাপট দেখালেও বাংলাদেশের ভরসা এখন পেস বোলিং। তাসকিন, নাহিদ, মুস্তাফিজদের উন্নতি দেখে খুশি আকিব জাভেদ।
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যেই ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরুর আগেই শেষ পাকিস্তানের। ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ছয় দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান। এমন হারে হতাশ দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও।
ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।