এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল: জাকের
আগের ম্যাচে টসে জিতে পরে ব্যাট করে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টিতে টসে হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামতে দেখে অনেকেই হয়তো বাংলাদেশের হারের কল্পনা করে ফেলেছিলেন। শুরুতে ব্যাটিং ধস এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল।