পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়: গম্ভীর
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়েন সেই উত্তেজনার জায়গা নিয়েছে কূটনৈতিক দুরত্বে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ দীর্ঘদিন, দেখা হচ্ছে কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে—তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে এবার সেই নিরপেক্ষ মঞ্চেও খেলায় আপত্তি জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।