পাকিস্তান সফরে যেতে সরকারের ‘মৌখিক অনুমতি’ পেয়ে চিঠির অপেক্ষায় বিসিবি
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে মৌখিকভাবে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক চিঠি পেলেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ।