বৈভবের ওপরে চড়াও হওয়ায় শাস্তি পেলেন জেমিসন
আইপিএলে আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাইল জেমিসন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে উইকেট নেয়ার পর তার অতিরিক্ত আগ্রাসী উদযাপনই এই শাস্তির কারণ হয়েছে।
আইপিএলে আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাইল জেমিসন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে উইকেট নেয়ার পর তার অতিরিক্ত আগ্রাসী উদযাপনই এই শাস্তির কারণ হয়েছে।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৮ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তবে কোনো ম্যাচেই মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে অনুশীলন করলেও ম্যাচের দিক দলের ডাগআউটে দেখা যায়নি কোনো ম্যাচে। এই বিষয়টি নানা গুঞ্জন চলছে চারিদিকে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
কাঁধের চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে আগেই ছিটকে গেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে অন্তত মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আইপিএলে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে জেসন হোল্ডারের একটি ক্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। হোল্ডার ক্যাচটি নিয়ন্ত্রণে নেবার পথেই বলটি মাটিতে স্পর্শ করলেও সেটিকে বৈধ ক্যাচ বলে রায় দেন আম্পায়াররা। ম্যাচ শেষেও ক্যাচটির বৈধতা নিয়ে দুইভাগে ভাগ হয়ে গেছেন ক্রিকেট বিশ্লেষকরা। যদিও সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, হোল্ডারের হাতের আকারের কারণে ক্যাচটি অবৈধ মনে হলেও হোল্ডার ক্যাচটা বৈধভাবেই ধরেছেন।
আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের সময়টা ভালো যাচ্ছে না। আটটি ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে তারা, হেরেছে ছয়টিতে। দশ দলের মধ্যে বর্তমানে তাদের অবস্থান নবম। অতীতে ওঠানামা থাকলেও এবার শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছে না দলটি।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ইলেকট্রিক ধূমপানযন্ত্র (ভেপ) ব্যবহার করতে দেখা যাওয়ার ঘটনায় রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে জরিমানা ও শাস্তি দেয়া হয়েছে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বর্তমানে ক্রিকেট অঙ্গনের আলোচিত এক নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তার ব্যাটিং পারফরম্যান্স নজর কাড়ছে সবার। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকভাবে অসাধারণ খেলে নিজেকে আলাদা করে তুলেছেন এই কিশোর ব্যাটার।
বয়স মাত্র ২৪, কিন্তু বৈভব সূর্যবংশীর পাশে ব্যাট করার সময় ইয়াশভি জয়সাওয়ালকে কিছুটা 'বুড়ো' ভাবাটাই স্বাভাবিক। ১৫ বছরের সূর্যবংশীর আলোয় কিছুটা হলেও ঢাকা পড়েছেন ভারতের আরেক ব্যাটিং বিস্ময় জয়সাওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে এই দুই ব্যাটার উদ্বোধনি জুটিতে একের পর এক বিধ্বংসী শুরু এনে দিচ্ছেন দলকে।
গত মৌসুমে পুরোটা জুড়ে দাপট দেখালেও ফাইনালে অল্পের জন্য প্রথম শিরোপা হাতছাড়া হয় পাঞ্জাব কিংসের। গত আসরে যেখানে শেষ করেছিল পাঞ্জাব এবারেও যেন সেখান থেকেই শুরু করেছে তারা। টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে তারা। নিজেদের অষ্টম ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছে বর্তমান রানারআপরা। ব্যাটারদের এনে দেওয়া ২২২ রানের বড় পুঁজিও ডিফেন্ড করতে পারেননি বোলাররা। তারপরেও বোলারদের কাঠগড়ায় তুলতে রাজি নন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে দলের অধিনায়ক রিয়ান পরাগকে ঘিরে। মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাকে ইলেকট্রিক ধূমপানযন্ত্র (ভেপ) ব্যবহার করতে দেখা গেছে বলে দাবি উঠেছে।
ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা ব্যাটার হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন শ্রেয়াস আইয়ার। তবে সংক্ষিপ্ত সংস্করণে এখন যেন আরও কয়েক ধাপ এগিয়ে গেছেন এই ব্যাটার। ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনে নিজেকে করেছেন আরও কার্যকর।
শুধু ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই এখন আলোচনার সবচেয়ে বড় বিষয় বৈভব সূর্যবংশীর ব্যাটিং। ১৫ বছরের এই বিস্ময়বালককে নিয়ে বিস্ময় এতটাই যে, তার অতিমানবীয় ব্যাটিংকে নিজ চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না অনেকেই। ক্রিকেট নিয়ে কাজ করা পাকিস্তানের এক জনপ্রিয় উপস্থাপক তো প্রশ্নই তুলে বসেছেন, সূর্যবংশীর ব্যাটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চিপ বসানো আছে কিনা!