আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানিয়েছে পাকিস্তান সরকার
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে তাদের ম্যাচ খেলতে রাজি করাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৩ বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর আবারও নেতৃত্বে ফেরানো হলেও বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। এমনকি দল থেকেও বাদ পড়ে যান বাবর। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান।
ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের প্রস্তুতি এগোতে থাকে। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলে নতুন করে চাপে পড়ে আইসিসি। এই পরিস্থিতিতে গত রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসতে লাহোর সফর করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তানের বহুল আলোচিত এই ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য পাকিস্তান সরকারের ঘোষণার পর বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে গতকাল পাকিস্তান সফরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও আলোচনা হয়।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচটি না হলে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে আইসিসি ও আয়োজক শ্রীলঙ্কাকে। ক্ষতিগ্রস্থ হবে ব্রডকাস্টাররাও। ক্ষতি সামাল দিতে পাকিস্তানকে রাজি করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি।
বিশ্বকাপ তো দূরের কথা, ভারতের টি-টোয়েন্টি দলের আশপাশেও ছিলেন না মোহাম্মেদ সিরাজ। বিশ্বকাপ চলাকালে তার পরিকল্পনা ছিল স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। কিন্তু হার্শিত রানার চোটে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই অপ্রত্যাশিতভাবে ভারতের বিশ্বকাপ দলে ডাক পান তিনি।
অবসরের আগে ভারতের ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই। এমন বাস্তবতায় ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা ব্যাটার আগ্নি দেব চোপড়ার নাম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে উঠেছে, এমন খবরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যৌক্তিকতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে পিসিবি আইসিসিকে মেইলের মাধ্যমে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে।