১১৪ রানে অল আউট পাকিস্তান, সুপার এইটে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তাদেরকে খেলতে রাজি করায় আইসিসি। খেলার আগে পাকিস্তানের হম্বিতম্বি মাঠের ক্রিকেটে একদমই টেকেনি। এই ম্যাচে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৫ রান। জবাবে পাকিস্তান অল আউট হয় মাত্র ১১৪ রানে। ৬১ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক ভারত।