ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, যা বলছে আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন থাকলেও সেই পথে হাঁটেনি পাকিস্তান। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপ খেলতে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী আঘাদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে শেহবাজ শরীফের সরকার।