সুপার ওভারে রিশাদ ব্যাটিংয়ে না আসায় অবাক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ওয়ানডেতে দুইশ স্ট্রাইক রেটে ২৬, দ্বিতীয় ম্যাচে ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে ১৪ বলে রিশাদ হোসেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৯ রান। এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে সুযোগ মেলেনি রিশাদের। ছন্দে থাকা ব্যাটারের উপর ভরসা না করে সৌম্য সরকার, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন সবাই। অন্য সবার মতো অবাক হয়েছেন আকিল হোসেনও। বাঁহাতি স্পিনার জানান, তারা ভেবেছিলেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হবে।