নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ শন টেইটের
প্রথম দিনের প্রথম সেশনে নতুন বল হাতে নিয়েই সাদমান ইসলাম, এনামুল হক বিজয় ও মুমিনুলক হককে আউট করেছিলেন থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দো। তৃতীয় দিনের সকালে কয়েক ওভার যেতেই নতুন বল পেয়েছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে শ্রীলঙ্কান বোলারদের মতো করে সেটা কাজে লাগাতে পারেননি তারা। সারাদিনে ৯৩ ওভার বোলিং করে মাত্র ৪ উইকেট নেয়ার পর নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ করে গেলেন পেস বোলিং কোচ শন টেইট।