কাউন্সিলরশিপ ফিরে পেলেন মিঠু, ফিরল ১৫ ক্লাবও
দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি ১৫ ক্লাবকে। বিতর্কিতভাবে কাউন্সিলরের তালিকায় না রাখায় বিসিবির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন কর্তারা। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেয়া হয়েছে। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশিন।